রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬ ০৩:৫৯:২৭

 রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

প্রজন্ম ডেস্ক: রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সম্পর্কিত খবর

 রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের সর্বশেষ অবস্থা পর্যালোচনা প্রধানমন্ত্রীর

আ’লীগ নেতারা বউ নিয়ে কলকাতায় ঘোরেন, দেশে কর্মীরা বোমাবাজি করেন

হাসিনাকে ‘আশ্রয় দিতে রাজি নয়’ আফ্রিকান কোনো দেশও

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না

ক্রাইসিস মোকাবিলার কোন দক্ষতা এই ভঙ্গুর সরকারের নাই: মতিউর রহমান আকন্দ

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, আমি আসছি কালীগঞ্জে

নাশকতার ছক: আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা ও পরিকল্পনা গোয়েন্দাদের হাতে

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্মীকে লাথি মেরে ভাইরাল প্রতিমন্ত্রী রাজিব, চলছে সমালোচনা

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ